বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ইউপি সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ আশিকুর রহমান(টুটুল) নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরে যুবলীগ কর্মী রাজ্জাক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে

তেবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য অফির উদ্দিন (৪৫) কে আটক করেছে

পুলিশ। সদর উপজেলার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে মঙ্গলবার

দুপুরে আদালতে পাঠানো হয়। আটক অফির উদ্দিন সদর উপজেলার রামনগর গ্রামের

মৃত নবীর উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, চলতি বছরের ২মে সদর উপজেলার ইয়াসিনপুর

রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি খাস পুকুর নিয়ন্ত্রণ নিয়ে খুন হন নাটোর

পৌরসভার ৮নং ওর্য়াড যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক। ওই খুনের মামলায় অভিযুক্ত

জুয়েল নামে এক আসামীকে গত রোববার আটকের পর সোমবার বিকেলে আদালতে

সোর্পদ করা হয়। সন্ধ্যার দিকে জুয়েল ওই হত্যাকান্ডের সাথে নিজে জড়িত থাকার

কথা স্বীকার করে হত্যাকান্ডের পূর্ণ বিবরনী দিয়ে আদালতে জবানবন্দী দেন। জবান

বন্দিতে জুয়েল ওই হত্যা কান্ডের সাথে ইউপি সদস্য অফির উদ্দিনসহ ৭ জন জড়িত

থাকার কথা উল্লেখ করেন। জুয়েলের জবানবন্দীর ভিত্তিতেই ইউপি সদস্য অফিরকে

আটক করা হয়।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ইউপি

সদস্য অফির উদ্দিনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তবে অফির উদ্দিনের পরিবার এর

দাবি ইউপি সদস্য অফির উদ্দিন ষড়যন্ত্রের শিকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451