রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে মাদ্রাসা মসজিদের যাতায়াতের রাস্তা বন্ধ , শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা বিপাকে-প্রশাসনের হস্তক্ষেপ কামনা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ২১৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির কুল্লাহ দাখিল মাদ্রাসা ও

মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার

মুসল্লীগণ মহাবিপাকে পড়েছেন। পরিশেষে এলাকাবাসী প্রশাসনের

হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপির কুল্লাহ গ্রামের হাজী নুর ইসলাম

তরফদারের জমি বিগতকালীন মাদ্রাসার জমির সাথে মৌখিক এওয়াজে পশ্চিম

পাশে মাদ্রাসা নির্মাণ করেন। দীর্ঘ ৯ (নয়) বছর যাবৎ মাদ্রসা ও মসজিদ

কতৃপক্ষ ভোগ দখল করে আসছিল।

গত এক সপ্তাহ ধরে জমির এওয়াজি মালিক হাজী নুর ইসলাম তরফদার মাদ্রাসা

ও মসজিদের দখলীয় জমি, বাঁশের রেলিং দিয়ে মাঝ বরাবর বেঁড়া দেওয়ায় ছাত্র-

ছাত্রীরা ক্লাসে যেতে পারছেনা। এমন কি জামে মসজিদে মুসল্লীরা অন্যের

বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করছেন।

বিষয়টি নিরসনের জন্য গত কাল মঙ্গলবার মাদ্রসার সভাপতি ও সুপার যৌথ

সীল-স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশাফুর রহমান বরাবর

একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছাত্র/ছাত্রীরা ও মসজিদের মুর্সল্লিরা অন্যের

বাড়ির উপর দিয়ে চলাফেরা করছেন। এ বিষয়ে অত্র মাদ্রাসার সুপার

আশরাফুজ্জামান এ প্রতিনিধিকে জানান, মাদ্রাসা কর্তৃপক্ষকে না

জানিয়েই উক্ত জমিটি নিজ দাবী করে জোর পূর্বক মাদ্রাসার ৬৬৮ জন

শিক্ষার্থীর ও এলাকার মুসল্লীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন।

তিনি আরো জানিয়েছেন, বাজার মূল্যে জমিটির মূল্য ছাড়াও দ্বিগুণ মূল্য

দিতে চাইলেও হাজী নুর ইসলাম তরফদার মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট

জমিটি বিক্রয় করতে রাজী নন, তবে হাজী নুর ইসলাম তরফদারের সাথে

যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর জোর দাবী মাদ্রাসা ও মসজিদের

একমাত্র রাস্তার রেলিং তুলে নিয়ে যাতায়াতের সু-ব্যবস্থার জন্য, প্রশাসনের

হস্তক্ষেপ কামনা করছেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451