রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর পত্নীতলায়  বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি : আতঙ্কে পথচারীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৪৭২ বার পড়া হয়েছে

 

 

 

 

ইখতিয়ার উদ্দীন পত্নীতলা নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর

পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার অভিযোগ

পাওয়া গেছে।

যত্রতত্র বেওয়ারিশ কুকুরের মারমুখি ঘোরাফেরায় স্কুল গামী ছোট ছোট শিক্ষার্র্থীসহ সাধারণ

পথচারীদের চলাফেরার অসুবিধার সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী জানায়, রাস্তা-ঘাটসহ

প্রতিটি মহল্লাতে পথিমধ্যে মানুষসহ পশু পাখির হুমকি ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। ওই সব কুকুর

অনেক সময় মানুষের পিছে ধাওয়া করে এমনকি কামড়ে ধরে। রাতের বেলা পৌর এলাকার অধিকাংশ

জায়গা অন্ধকারে ঢেকে থাকে। তাই ওই সময় সাধারণ মানুষের চলাচল করতে ভীতির সঞ্চার হয়। তাছাড়া

কোন কোন এলাকায় দিনে ও গভীর রাতে কুকুরের চিৎকারে ঘুমের ব্যাঘাত ঘটে। অসহনীয় দুর্বস্থার

কবলে রয়েছে এলাকাবাসী। বিশেষ করে এলাকার স্কুল পথে তুলনা মূলক বেশি লক্ষ্যণীয় বেওয়ারিশ কুকুরের

উপদ্রব। তাছাড়া গ্রামাঞ্চলের পাড়া-মহল্লাগুলোতে এশা ও ফজরের নামাজ পড়তে যাওয়া-আসার পথিমধ্যে

যুবক ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়ছেন। যেখানে হাজার হাজার স্কুলগামী শিশুরা স্কুলে আসা-যাওয়ার

পথিমধ্যে বিপাকে পড়ছেন। কুকুরের কামড়ে মারাত্মক জলাতাংক রোগ হয় বলে চিকিৎসকরা

জানিয়েছেন। এমতাবস্থায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451