শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

গাইবান্ধা মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন, সকল প্রকার যানবাহনের অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ২৬০ বার পড়া হয়েছে

 

 

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গোবিন্দগঞ্জ মালিক সমিতি

কর্তৃক সন্ত্রাসী কায়দায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকায়

গাইবান্ধা জেলা মটর মালিক সমিতি পরিচালিত সকল প্রকার যানবাহন

চলাচল ১৪ অক্টোবর থেকে বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে ১৮ অক্টোবর থেকে

সকল রুটে গাইবান্ধা মটর মালিক সমিতি পরিচালিত সকল প্রকার

যানবাহনের অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে।

রোববার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা

মটর মালিক সমিতি, জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান মালিক

সমিতি, জেলা পিকআপ মালিক সমিতি, গাইবান্ধা জেলা বাস,

মিনিবাস, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান

শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে গঠিত গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-

শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের এই আল্টিমেটাম ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে জেলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা সড়ক পরিবহন

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক কাজী মকবুল হোসেন উলেখ করেন, গত ২৫

সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মালিক সমিতি জেলা মটর মালিক সমিতির সাথে

কোনরূপ যোগাযোগ না করেই সম্পুর্ণ অনিয়মতান্ত্রিকভাবে জেলার

আওতাভূক্ত সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত

যানবাহন চালাতে শুরু করে। মটর মালিক সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদ

জানানো হলে তারা সন্ত্রাসী কায়দায় ১৪ অক্টোবর শুক্রবার থেকে গাইবান্ধা

জেলা মটর মালিক সমিতিভূক্ত বগুড়ায় চলাচলকারি লোকাল, গেইটলক এবং

ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামি দুর পালার সকল প্রকার যানবাহন

অবৈধভাবে গোবিন্দগঞ্জে আটক করে। ফলে গাইবান্ধার সকল প্রকার

যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী নিয়ে যানবাহনগুলো গাইবান্ধায়

ফেরত আসতে বাধ্য হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এব্যাপারে

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ঐক্য পরিষদের পক্ষ থেকে বিষয়টি

জানানো হলেও তারা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের

সাধারণ সম্পাদক দুলাল রায়সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জিলুর

রহমান, রোস্তম আলী, নাজিবুল হক নান্নু, মোক্তাদুর রহমান মিঠু, আবুল

হোসেন, আব্দুল করিম, আব্দুর রশিদ সর্দার, গৌতম কুমার বিশু, রফিকুল

ইসলাম, আরিফ মিয়া রিজু, আবুল কালাম আজাদ, অসীম সাহা, ময়নুল হক

প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451