বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা থেকে বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাকে অপহরণ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

 

 

লক্ষ্মীপুরের ডা. মো. ইকবাল মাহমুদ ঢাকা থেকে অপহৃত হয়েছেন। আজ শনিবার ভোর রাতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি চলছে বলে জানান ডা. ইকবালের বাবা এ কে এম নুরুল আলম।

ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলমের ছেলে। তিনি ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়েল কোচ বাসে করে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য ডা. ইকবাল মাহমুদ ঢাকায় যান। শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামলে সেখানে থাকা অজ্ঞাত লোকজন একটি সাদা মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যায়।

ডা. ইকবালের বাবা এ কে এম নুরুল আলম আজ রাত ৯টার দিকে বলেন, ‘খবর পেয়ে আমি ঢাকায় পৌঁছে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এ পর্যন্ত কোনো সন্ধান পায়নি। সে (ডা. ইকবাল মাহমুদ) ছাত্রজীবন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। তবে তাবলিগ জামাতের সঙ্গে জড়িত। তাঁর নিখোঁজের খবরে লক্ষ্মীপুরে চিকিৎসকসহ সব পেশার মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451