বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিশুর স্তন্যপানের ছবি পোস্ট করায় অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

 

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভিয়েতনাম যুদ্ধের এক বিখ্যাত ছবিকে নগ্নতার তকমা দিয়ে নিষিদ্ধ করেছিল ফেসবুক। ঘটনা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এবার স্তন্যপানের ছবি দেওয়াতে এক মহিলার অ্যাকাউন্টই বন্ধ করে দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।

মার্কিন যুক্তরাষ্ট্রের রেবেকা ওয়ানোসিক নামের এক মহিলা সম্প্রতি নিজের সন্তান ও এক পরিচিতের সন্তানকে একসঙ্গে স্তন্যপানের ছবি পোস্ট করেন ফেসবুকে। এরপরই আশ্চর্যজনক ভাবে রেবেকার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ছবিটি শেয়ার করে ছয় সন্তানের মা রেবেকা লিখেছিলেন, ‘এই শিশুটির মায়ের একটি অপারেশনের জেরে স্তন্যপান করাতে পারছেন না। আর শিশুটি বোতলে দুধ খেতে পারে না’ ফেসবুকে ছবি দু’টি শেয়ার করার পরই একের পর এক নিন্দায় ভরা কমেন্ট আসতে শুরু করে। একজন লেখেন, ‘এসব বন্ধ করুন। কেউ আপনার স্তন দেখতে চায়নি। এটা ফেসবুক, সেক্সবুক নয়।’ দিন দুয়েক বাদেই রেবেকার স্বামী দেখেন তাঁর স্ত্রীর অ্যাকাউন্টই ডিলিট করে দেওয়া হয়েছে।

রেবেকার স্বামী অ্যান্টনির কথায়, ‘আমার স্ত্রী বিশ্বে একটা ভালো বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু অবাক লাগল, বেশির ভাগ মানুষই বিষয়টাকে নোংরা চোখে দেখল। ফেসবুকও এর বিপক্ষে গিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দিল। তবে তিনি তাঁর স্ত্রীয়ের কাজে গর্বিত বলে জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451