সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

 

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ  ঠাকুরগাঁও সদর

উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে এক

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার

রাতে কলেজছাত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন: বাহাদুরপাড়া গ্রামের হাফিজ উদ্দীনের

ছেলে রশিদুল ইসলাম (২৫), একই গ্রামের সামসুর রহমানের ছেলে

মো. এনা (৩০), তারাব উদ্দীনের ছেলে বদর আলী (৫০) ও হাফিজ

উদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম (৫০)।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর বাহাদুর

পাড়া গ্রামের এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একই

গ্রামের রশিদুল ইসলাম নামে এক যুবক ৭ মাস ধরে তার সঙ্গে

অবৈধ সর্ম্পক গড়ে তোলে। কিছুদিন ধরে ওই কলেজছাত্রী বিয়ের

জন্য চাপ দিলে রশিদুল অস্বীকার করে। গত বুধবার কলেজছাত্রীর

বিষয়টি জানাজানি হয়ে গেলে বৈঠক সালিসে বসে এলাকার

লোকজন। বৈঠকে লম্পট রশিদুলসহ তার ৩ বন্ধু ওই কলেজছাত্রীকে

মারপিট করে গুরুতর আহত করেন। পরে এলাকার লোকজন ওই

কলেজছাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিত ওই কলেজ ছাত্রী বলেন, রশিদুল আমাকে বিয়ের প্রলোভন

দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। তার কাছে বিয়ের দাবি করলেই

নির্যাতন করতো। সেদিন বৈঠকে রশিদুলসহ তার বন্ধুরা আমাকে

মারধর করেছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান

জানান, নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451