রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২৪২ বার পড়া হয়েছে

 

 

 

 

 

নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ

সদস্য পদে উপ-নির্বাচন ও হরিপুর ইউনিয়নের সকল পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের

মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

জানা যায়, আসন্ন ৩১ অক্টোবর একযোগে নির্বাচন অনুষ্ঠিত ঞবে। এ লক্ষ্যে

ঘোষিত তফশীল অনুযায়ী শনিবার হরিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে

চেয়ারম্যান পদে- ৬, সংরক্ষিত সদস্য পদে-১৪, সাধারণ সদস্য পদে-৩৭ ও বেলকা ইউপি’র

১নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে সাধারণ পদে-৩ জনের মাঝে প্রতীক বরাদ্দ

দেয়া হয়। ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার ও

রিটার্নিং অফিসার- আব্দুল মালেক সংশ্লিষ্ট বিধি মোতাবেক সকল প্রার্থীদের

মাঝে প্রতীক বরাদ্দ দেন। হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি

মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম- লাঙ্গল, বাংলাদেশ আ’লীগ মনোনীত আব্দুর রশিদ-

নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি)’র মনোনীত বর্তমান চেয়ারম্যান

মোজাহারুল ইসলাম- ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া, স্বতন্ত্র পদ প্রার্থী

৩ প্রার্থীর মধ্যে রোকছানা বেগম- মোটর সাইকেল, আসাদুজ্জামান- ঘোড়া ও

নাফিউল ইসলাম সরকার জিমি- আনারস। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর

মধ্যে রফিকুল ইসলাম ও রোকসানা বেগম স্বামী-স্ত্রী হলেও একে অপরকে জনতার রায়

নিয়ে হারাতে মাঠে নেমেছেন।

এদিকে, গত শুক্রবার সন্ধ্যায় হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজারে আচরণবিধি

লঙ্ঘণ করে গণসংযোগ করায় আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদের ২ হাজার

টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী

ম্যাজিস্ট্রেট- মুহাম্মদ হাবিবুল আলম। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন- প্রতীক

বরাদ্দের আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় ২ হাজার টাকা জরিমানা করা

হয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451