শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াগাতিতে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ২২৪ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলের নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামের পুকুর থেকে

নববধূ রিতা খানমের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫

অক্টোবর) দুপুরে নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ

হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে রিতার লাশ উদ্ধার করা হয়। এ

ঘটনায় রিতার স্বামী চয়ন শেখসহ তার পরিবারের সদস্যরা পলাতক

রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিনমাস আগে

নড়াইলের পাকুড়িয়া গ্রামের টিপু শেখের ছেলে চয়নের সঙ্গে

গোপালগঞ্জ জেলার পারচন্দ্রদিঘলিয়া গ্রামের মুজিবর মোল্যার

মেয়ে রিতা খানমের বিয়ে হয়।

রিতার মামা নান্নু সিকদার অভিযোগ করেন, চয়নের পরকীয়ায়

বাঁধা দেয়ায় রিতাকে প্রায়ই মারধর করত তার স্বামী। এ কারণে

তাদের দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করছিল। এদিকে, গত

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ

হওয়ার পর শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে রিতার মৃতদেহ

উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, রিতাকে শ্বাসরোধে হত্যার পর তার

লাশ পুকুরে ফেলে দেয়া হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় রিতার স্বামীসহ

পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর

রিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে, লাশের শরীরে তেমন

কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451