শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাকের বাম্পার, হুক, অ্যাঙ্গেল খুলে ফেলার নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

 

 

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব ট্রাক থেকে বাম্পার, হুক ও অ্যাঙ্গেল খুলে ফেলতে হবে। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরসহ অন্যরা।

ওবায়দুল কাদের বলেন, ট্রাকের অ্যাঙ্গেল, বাম্পার ও হুকের কারণে অন্যান্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বাম্পারে আটকে দুর্ঘটনা ঘটে। অন্যান্য যানবাহনের নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মন্ত্রী। ৩০ নভেম্বরের পর কোনো ট্রাকে অ্যাঙ্গেল, হুক বা বাম্পার থাকতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিষয়টি তদারক করবে।

বিআরটিএর একটি সূত্র জানিয়েছে, গত কয়েক বছরে ট্রাকের বাম্পারে আটকে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এর ফলে একসময় বিআরটিএ সব ধরনের যানবাহনের বাম্পার খুলে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু সে নির্দেশনা কার্যকর হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে আজ নতুন করে এ পদক্ষেপ নেওয়া হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451