বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

সাঁড়াশি অভিযান শেষ হতেই কুষ্টিয়ায় সেবায়েতকে হত্যার হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া: জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শেষ হতে না হতেই এবার কুষ্টিয়ায় এক মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের থানাপাড়ার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীদের ধর্মস্থান মন্দিরের সেবায়েত নব কুমার ঘোষকে এ হুমকি দেয়া হয়।

প্রাণনাশের হুমকি পেয়ে সেবায়েত আর তার পরিবারের সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সেবায়েত নব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে তার মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সাথে দেখা হবে।’ এমন হুমকি পেয়ে নব কুমার তাৎক্ষণিক বিষয়টি ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান।

জানতে চাইলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ বলেন, সেবায়েতকে হুমকি দেয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নেতাদের জানানো হয়েছে। পুলিশ ও র‌্যাবকে অবহিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে।

বিপত্নীক নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও পুত্রবধূকে নিয়ে বসবাস করেন। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে ওই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কোনো দিন সমস্যায় পড়েননি। তবে ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, এরকম অভিযোগ পাওয়ার পর সেখানে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাব উদ্দিন চৌধুরীকে পাঠানো হয়েছিলো। যে নাম্বার থেকে হুমকি দেয়া হয়েছিল সে নাম্বারে কথা বলা হয়েছে। কিন্তু সে অস্বীকার করেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সাঁড়াশি অভিযান শুরু দিন ভোরেই পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এখনো পর্যন্ত সেটার কোনো কুলকিনারা হয়নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে বেছে বেছে হত্যা বা টার্গেট কিলিং বেড়ে যাওয়ায় জনমনে ভীতি ও নিরপত্তাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে গত ৯ জুন রাত থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান শেষ হয়েছে বৃহস্পতিবার (১৬ জুন) রাতে। অভিযানে গ্রেপ্তার তালিকায় রয়েছে কয়েক হাজার ব্যক্তি। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ১৯৪ জঙ্গি।

• অভিযানে ‘ভীত’ জঙ্গিরা, তৃপ্তির ঢেকুর পুলিশের

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451