রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা ,বাড়ি ভাংচুর লুটপাট আটক ৩ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ২৪০ বার পড়া হয়েছে

 

 

 

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে বুধবার রাতে আওয়ামীলীগের

দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময়

১৬টি বাড়ি ভাংটুর ও লুটপাট চালানো হয়। পুলিশ এ ঘটনায় তিন জনকে

গ্রেফতার করেছে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি

করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার নিত্যানন্দনপুর

ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফারুক বিশ্বাসের সাথে একই

দলের সাবেক চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিনের কর্মী-সমর্থকদের বিরোধ

চলে আসছিলো।

এ ঘটনার জের ধরে বুধবার রাতে শেখড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বেধে যায়। সংঘর্ষে আনারুল, শামীম, আলাম, জিন্না, শাহাদত ও বাবুসহ

অন্তত ১০ জন আহত হয়। এছাড়াও হামলাকারীরা শেখড়া গ্রামের ইনজার

মোল্লা, ইউসুফ মোল্লা, রোজদার, বাশার, হাফিজ, শফিকুল, বাহাদুর, নুর

মোহাম্মদ, আয়ুব মোলা, শফি, শাহিন শিকদার, ফজলু মন্ডল, নজরুল মন্ডল,

হানিফ, লুৎফর, ফরিদুল ও পিকুলের বসতবাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা

ঘটায়।

আওয়ামীলীগ নেতা মফিজ জানিয়েছেন, ফারুকের সমর্থকরা বিনা

উস্কানীতে তার সমর্থকদের উপর হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট করেছে।

এদিকে অপর গ্রুপের নেতা চেয়ারম্যান ফারুক বিশ্বাস জানান, তার

সমর্থকরা কারো উপর হামলা চালায়নি।

মফিজের লোকজন নিজেরা নিজেরা মারামারী করেছে বলে তিনি দাবী করেন।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, শেখড়া

গ্রামে সংঘর্ষে কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও তিনজন আহত হয়েছে। এ

ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার

করেছে। পরিস্তিতি এখন নিয়ন্ত্রনে বলেও তিনি দাবী করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451