সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নবাবগঞ্জে পুত্রদের বিরুদ্ধে বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ২৯০ বার পড়া হয়েছে

 

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের নবাবগঞ্জ মরিয়ম বেগম (৬০) নামে এক বৃদ্ধা মা কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার দুই পুত্রের বিরুদ্ধে। আহত মরিয়ম উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের মনিরামপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা দুখুর স্ত্রী ও সাত সন্তানের জননী।

নির্যাতিত ব্যক্তিদের সূত্রে জানা যায়, জমি-জমা ও সহায় সম্পত্তি লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বৃদ্ধা মরিয়মের উপর মানসিক শারীরিক নির্যাতন চালাত দুই ছেলে মোঃ নুরুজ্জামান (৪৫) ও মেঝো ছেলে ইসমাইল হোসেন (৩৬)।

সূত্রটি আরো জানায়, গত রবিবার (৯ই অক্টোবর) দুপুর ২টার দিকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন মাকে। এ দিকে মা মরিয়মকে মারতে দেখে এগিয়ে আসেন তার দুই মেয়ে ঋণা ও সেতারা। এসময় তাদের ও মারপিটের শিকার হয়।

এর এক পর্যায়ে এলাকাবাসীরা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অন্য দিকে তার দুই মেয়ে সেতারা ও ঋণাকে উন্নতর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করা হয়, বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

নির্যাতিতার ছেলে ইসমাইল হোসেন অভিযোগ অস্বীকার করে জানায়, আমার অন্তঃসত্তা স্ত্রী মাহফুজা আক্তার রূপালী (২৮) কে পেটে লাথি মারার অপরাধে এ মারধরের সূত্রপাত ঘটে। “আমাদেকই তো আগে মারিচে, আমরা কাকো তো আগে মারি নাই। এলাকার মানষেই কবে কে কাক আগে মারিচে।” তার মা ও এ ঘটনার সাথে প্রতক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন, বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নির্যাতিতা মা বাদী হয়ে তার দুই সন্তান ও তাদের সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে এ ঘটনায় নির্যাতিতার বড় ছেলে নুরুজ্জামান বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেছে তার মা-বোনদের বিরুদ্ধে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সঠিক তদন্ত শেষেই আদালতে চার্জশিট জমা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451