সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ডিমলায় তিস্তা নদীতে ৪০জন যাত্রীসহ নৌকাডুবি, নিখোঁজ ১জন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

 

 

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে পানির স্রোতে মঙ্গলবার বিকালে  নৌকাডুবির ঘটনা ঘটেছে।নৌকায় থাকা ৪০ জন যাত্রীর মধ্যে ৩৯জন প্রাণে রক্ষা পেলেও এক জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।রাত ৮টা পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,ঘটনার দিন সকালে তিস্তা নদীর কালিগঞ্জ এলাকার ৪০ জন যাত্রী বৈঠা চালিত একটি নৌকা যোগে তিস্তা নদীর ওপারে ঘাস কাটাসহ নানান কাজে যায়।
আর তারা পুনরায় নৌকাযোগে বিকালের দিকে নিজ এলাকায় ফিরে আসছিলেন।ফেরার পথে তিস্তা নদীর ঝাড়শিঙ্গেশ্বর নামক স্হানে নদীর স্রোতের তোপে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। এবং ওই নৌকায় থাকা ৪০ জন যাত্রীর মধ্যে ৩৯ জন সাঁতরিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও মকবুল হোসেন(৩০)নামের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ মকবুল কালিগঞ্জ গ্রামের আজাহার আলীর পুত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, নিখোঁজ মকবুলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরী দল আসছেন।তাছাড়াও তাকে উদ্ধারে আমরা প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ গ্রহন করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451