রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে মতি মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন প্রবাসী ছেলে। এ সময় স্বামীকে বাঁচাতে এলে ছেলে তাঁর মা জমিলা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করে।

আজ সোমবার নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলশীপুর গ্রামে নিজ বাড়ির কলাবাগানে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত মতি মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে প্রবাসী ছেলে শরিফ মিয়া (২৫) পলাতক।

এলাকাবাসী ও ঘটনা সূত্রে জানা যায়, মতি মিয়া স্থানীয় এক সমবায় সমিতিতে কোষাধ্যক্ষ পদে চাকরি করতেন। সমিতির কর্তাব্যক্তিরা মতি মিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। একপর্যায়ে সমিতির লোকজন সন্ত্রাসীদের নিয়ে জোর করে মতি মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে বাড়ি দখল নেন।

নিরুপায় হয়ে মতি মিয়া বাড়ির সামনে একটি কলাবাগানে অস্থায়ী ঘর তুলে থাকছিলেন। ছেলে শরীফ এতে খুব মর্মাহত হন। তাঁর প্রবাস জীবনের কষ্টার্জিত উপার্জন দিয়ে তৈরি করা বাড়ি থেকে বাবার ভুলের কারণে বের হতে হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে শরীফের বেশ কয়েক দিন ধরে বাদানুবাদ হচ্ছিল।

আজ বিকেলে মা-বাবার সঙ্গে বেশ ঝগড়া হয় শরিফ মিয়ার। ঝগড়ার একপর্যায়ে শরীফ উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এ সময় জমিলা এসে ছেলেকে বাধা দিতে গেলে তাঁকেও দা দিয়ে কোপাতে থাকেন শরীফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় জমিলা বেগমের। মতি মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। মতি মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কথাকাটাকাটির জের ধরে ছেলে শরীফ মিয়া তাঁর বাবা-মাকে দা দিয়ে কুপিয়েছে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, ঘটনার পর থেকে ছেলে শরীফ পলাতক। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451