বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না : বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

গণতন্ত্রকে অবরুদ্ধ করে বিরোধী পক্ষের নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছে বিএনপি।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিএনপি নেতা বলেন, ‘অনৈতিক সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে মজবুত করতে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীর ওপর যে স্টিমরোলার চালাচ্ছে, তা বর্ণনাতীত। মূলত ১/১১-এর অবৈধ সরকার যেভাবে দেশকে রাজনীতিশূন্য করার জন্য উঠেপড়ে লেগেছিল, ঠিক তেমনিভাবে বর্তমান ক্ষমতাসীনরাও দেশকে বিরোধীশূন্য করতে তাদের ঘৃণ্যপথ অবলম্বন করছে।’

সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু আরো বলেন, ‘বিরোধী মতকে দমন করতে বিএনপি নেতাদের টার্গেট করে মিথ্যা মামলা দিচ্ছে সরকার। নিজেদের একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করতে সরকার ব্যস্ত হয়ে পড়েছে।’

এ সময় বিএনপিকে ধ্বংস করতে সরকারের গভীর চক্রান্ত এখনো চলছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।

এদিকে, বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ ও হাবিব-উন-খান খান সোহেলসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। রিজভী ও সোহেলের মুক্তি দাবি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংবাদ সম্মেলনেও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451