শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা  অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 ফজলুল হক  বেপারী, শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় মাওনা হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী এবং মহাসড়ক নিরাপত্তা বিষয়ক কমিউনিটি পুলিশিং  মত বিনিময় সভা অদ্য ০৮ অক্টোবর মাওনা হাইওয়ে থানার ওসি জনাব মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গাজীপুর অঞ্চলের হাইওয়ে সহকারী পুলিশ সুপার জনাব মোঃ কবির হোসাইন ভূইয়া, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  জনাব মোঃ মাসুম রেজা, সাবেক শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান  ট্রাক-ড্রাইভারস ইউনিয়নের মাওনা শাখার সভাপতি জনাব মাহফুজুর রহমান, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিবুর রহমান, শ্রমিক লীগ নেতা সোলাইমান, শ্রমিক লীগ নেতা কফিল উদ্দিন সহ আঞ্চলিক শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বক্তরা বলেন গাজীপুর হবে জঙ্গী, মাদক ও সন্ত্রাস মুক্ত জেলা। মহাসড়ক হবে যানজট মুক্ত এবং এই সড়কে যেন কোন অবৈধ পণ্য আসা যাওয়া করতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ সহ সবাইকে আহ্বান জানান।  


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451