বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

রুবেল মাদবর
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জ : ঠেকাও সন্ত্রাস, বাঁচাও সমাজ’- স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর কমিউনিটি পুলিশিং সমাবেশ হয়েছে। সমাবেশে গজারিয়ায় নিখোঁজ ২জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী করছে এলাকাবাসী। শনিবার (০৮ অক্টোবর) সকালে গজারিয়া থানার উদ্যোগে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তৃতায় গত ১৪ জুলাই চর বলাকীতে প্রতিপক্ষের হামলায় নিহত ইউপি সদস্য গোলাপ সরকারসহ নিহত তিনজনের হত্যাকারীদের বিচার এবং এ ঘটনায় নিখোঁজ দুজনকে খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
এ সময় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান এবং এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের আশ্বাস দেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ্ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451