বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

আত্রাইয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পুরাতন রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে পল্লী বিদ্যুৎ সাব স্টেশন এর দক্ষিণ পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির  (৪০) মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। মঙ্গলবার  সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, রেল লাইনের পাশে ডোবার পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে সংবাদ দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডোবায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। মৃতদেহের পাশে এক বস্তায় শাপলা দেখা যায়। মরদেহ একটু গন্ধ হয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আজ লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451