মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

গাইবান্ধাকে বাল্য বিবাহ প্রতিরোধে একযোগে প্রচারাভিযান কর্মসূচী গ্রহণ করেছে গাইবান্ধা জেলা প্রশাসন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২৯১ বার পড়া হয়েছে

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা জেলাকে বাল্য বিবাহ প্রতিরোধে আজ ৫ অক্টোবর বুধবার গোটা জেলায় একযোগে ব্যাপক প্রচার অভিযানের কর্মসূচী গ্রহণ করেছে গাইবান্ধা জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এর উদ্যোগে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বাল্য বিয়ে প্রতিরোধমূলক মানববন্ধন, সকল মানববন্ধন থেকে লাখো কণ্ঠে জেলার সর্বস্তরে মানুষের একযোগে শপথ বাক্য পাঠ এবং ৫০ হাজার কপি সচেতনতামূলক প্রচারপত্র বিলি।

গাইবান্ধা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে জনস্বার্থে গৃহীত কর্মসূচীতে জেলার সকল পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষকে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণের আহবান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451