বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাইল থেকে আদায় এক কোটি টাকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

কম দাম ও কম ওজনের মিথ্যা ঘোষণা দিয়ে এক কোটি ১০ লাখ টাকার অতিরিক্ত শুল্ক দিতে হয়েছে মের্সাস স্টাইল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে।

R_BG20160614190723-400x225রাজধানীর আহসান উল্লাহ রোডের আমদানিকারক প্রতিষ্ঠানটি সম্প্রতি মংলা বন্দর দিয়ে ৪০ ফুট কন্টেইনারে করে চীন থেকে কাপড় আমদানি করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মংলা কাস্টমসের সহায়তায় কন্টেইনারটি পরীক্ষা করে ওজন ও শুল্কায়নের মধ্যে ব্যাপক অনিয়ম পান।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মংলা কাস্টমসে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। পরে বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ জুন) রায় দেন। রায়ে জরিমানাসহ ১ কোটি ১০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটির পক্ষে গত ১৮ এপ্রিল মেসার্স এসআরএস সিন্ডিকেট সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি (সি৭৭৪৬) দাখিল করেন।

কাপড়ের চালানে কম দাম ও কম ওজন দেখানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা গত ২৫ মে কন্টেইনারটি পরীক্ষা করে অনিয়ম পান।

পরে মংলা কাস্টমসে মামলা করা হলে কমিশনার আল আমিন প্রামাণিক জরিমানাসহ ১ কোটি ১০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন।

প্রতিষ্ঠানটি মঙ্গলবার শুল্ক পরিশোধ করে। এর মধ্যে ৫৩ লাখ টাকা ব্যক্তিগত জরিমানা। আমদানিকারকের ঘোষণা অনুযায়ী মাত্র ১৪ লাখ টাকা শুল্ক ধার্য হতো বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451