বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

পাকিস্তানের সঙ্গে সম্পর্কও থাকবে, ঝগড়াঝাটিও চলবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ২১৬ বার পড়া হয়েছে
????????????????????????????????????????????????????????????

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য করেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সার্ক শীর্ষ সম্মেলনে যাব না। দেখা যাচ্ছে অন্য আরো চারটি দেশ একই সিদ্ধান্ত নিয়েছে। সাতটি দেশের মধ্যে চারটিই যদি না যায়, তাহলে তিনটি থাকলে কি সম্মেলন হবে? ফলে সার্কের বর্তমান সভাপতি রাষ্ট্র নেপাল বাধ্য হয়েছে সম্মেলন বন্ধ করতে।

সার্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে বাংলাদেশ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কাজেই বাস্তবতাটা মনে রাখতে হবে। (পাকিস্তানের সঙ্গে) কূটনৈতিক সম্পর্ক সেটাও থাকবে। আবার ঝগড়া-ঝাটি সেটাও চলবে। এটা কোনো ব্যাপার না।’

‘যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থেকেই যায়। তারা যখন যা বলছে, আমরা তার প্রতিবাদ করছি’, যোগ করেন প্রধানমন্ত্রী।

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকেল ৪টায় এ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী এ সংবাদ সম্মেলনে তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গত শুক্রবার ঢাকা পৌঁছান। এ সময় তাঁকে বিপুল অভ্যর্থনা দেওয়া হয়।

উত্তর আমেরিকার দেশ দুটি সফরে শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডা সফর করেন।

পরে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসন-সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451