শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের শৈলকুপায় এবার যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন, হাসপাতালে ভর্তি !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৪৩৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজলার শীতলীপাড়া গ্রামে যৌতুকের টাকা না

পেয়ে তাছলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধুকে অমানসিক নির্যাতন

করেছে স্বামী মিঠু ও তার পরিবার।

সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিনন্ন স্থান পুড়িয়ে ও বেধড়ক পিটিয়ে

গুরুত্বর আহত করা হয়েছে তাছলিমাকে। বর্তমানে সে ঝিনাইদহ সদর

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাছলিমার ভাই সেলিম রেজা জানান, ৫ বছর আগে কোটচাঁদপুর উপজেলার

ওয়াড়িয়া লক্ষীপুর গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে মিঠুর সাথে

বিয়ে হয় তাছলিমার। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও

আসবাবপত্র দেওয়া হয়।

বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক লোভী স্বামী মিঠু যৌতুকের জন্য

তাছলিমাকে মারপিট করতে থাকে। বােনের সুখের কথা চিন্তা করে

তাছলিমার পরিবার কয়েক দফায় বেশ কিছু টাকাও দিয়েছে পাষন্ড স্বামী

মিঠুকে।

সর্বশেষ ১ লাখ টাকা যৌতুকের জন্য গত ২৩ সেপ্টেম্বর কোটচাঁদপুর

উপজেলার ওয়াড়িয়া লক্ষীপুর গ্রামের স্বামীর বাড়ী থেকে ৩ বছরের শিশু কন্যা

মেঘলাকে কেড়ে রেখে বাড়ী থেকে বের করে দেয় স্বামী ও তার পরিবার।

তাছলিমা ওই দিন থেকেই বাবার বাড়ী শৈলকুপার শীতলীপাড়ায় অবস্থান করে।

এদিকে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে স্বামী মিঠু, শ্বাশুড়ী আবেদা খাতুন ও

দেবর রনি ও আরিফ শীতলীপাড়া গ্রামে আসে। রাত ৮ টার দিকে যৌতুকের

জন্য আবারো তাছলিমাকে ঘরে আটক রেখে বেধড়ক মারপিট করে এবং

সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়ে দিয়ে মাইক্রো

যােগে পালিয়ে যায় তারা। পরে আহত তাছলিমাকে ঝিনাইদহ সদর

হাসপাতালে ভর্তি করা হয়।

যৌতুক লোভী স্বামী মিঠু, শ্বাশুড়ী আবেদা খাতুন ও দবের রনি ও আরিফকে

আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন তাছলিমা ও তার স্বজনরা।

এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছে

তাছলিমার ভাই সেলিম রেজা।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, এ

ঘটনায় কেউ এখনো থানায় কোন অভিযাগ দেয়নি। অভিযোগ পেলে

আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451