শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নে ৫২টি মন্ডপে চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নে ৫২টি মন্ডপে

চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। শেষ মুহুর্তে প্রতিমা তৈরিতে

মহাব্যস্ত সময় পার করছেন কারিগররাইতোমধ্যে দুর্গা প্রতিমার কাঠামোর

মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে শুরু হয়েছে রং ও সাজসজ্জার কাজ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, দুর্গাপূজাকে

সামনে রেখে প্রতিমা তৈরির কাজে বাঁশ, খড়, কুমার মাটি, ধানের গুড়া, পাঠ,

কাপড় ও নানা বাহারী রং ব্যবহার করে খুব আনন্দের সাথে কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার

করছেন কারিগররা। দম ফেলারও ফুসরত নেই তাদের। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত কাজ

চলছে। মূর্তি গড়া শেষে দু’একদিনের মধ্যে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা

হবে প্রতিমা। এরপর প্রতিমায় পোশাকসহ অলংকার পরিয়ে করা হবে দৃষ্টিনন্দন।

প্রবীণ কারিগর কাত্তিক রায় বলেন, ৫টি প্রতিমা তৈরির কাজ হাতে

নেয়ায় শেষ সময়ে এখন নির্ঘুম রাত কাটছে তাদের। দিন দুয়েকের মধ্যেই

প্রতিমাতে রং-তুলির আঁচড় দেয়া হবে।

বাবলু রায়, তারা পদ রায়, জিবন কুমার ও ভূষণ সিং বলেন, তাদের হাতে মোট

৫টি প্রতিমা তৈরির কাজ রয়েছে। এতে তারা পারিশ্রমিক পাবেন ১লাখ ২০হাজার

টাকা। তাই দিনরাত জেগে কাজ করে যাচ্ছেন। বছরে একবারই এতবড় কাজ পাওয়া

যায়। পৈত্রিক সূত্রে পাওয়া বাপ-দাদার এ কাজ অত্যন্ত মানবেতর জীবন যাপনের মধ্যেও

ধরে রেখেছেন কোন মতে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সভাপতি ডা. নিরঞ্জন কুমার

রায় ও সাধারণ সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, “শান্তিপূর্ণভাবে

পূজা অনুষ্ঠানের জন্য প্রশাসনসহ প্রতিটি মন্ডপ কমিটির পক্ষ থেকে পদক্ষেপ

নেয়া হয়েছে। অতিতের মতোই এবারও অত্যন্ত শান্তিপূর্ণ ও শুষ্ঠুভাবে এই বৃহৎ

শারদীয় উৎসব পালন করা হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, পুলিশ

প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি দুর্গা মন্ডপের সার্বিক নিরাপত্তার

নিশ্চিতসহ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এতেশাম রেজা বলেন, উপজেলার ৫২টি

মন্ডপের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে

সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য গত বুধবার (২৮অক্টোবর) পূজা

উদযাপন পরিষদসহ ৫২টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে

বিশেষ আইনশৃংখলা বিষয়ক সভা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451