শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

জমানো টাকা স্বামীকে না দেওয়ায় ’ ‘স্বামীর দেওয়া’ আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন শারমিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৮ বার পড়া হয়েছে

 

 

 

 

 

‘স্বামীর দেওয়া’ আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন ঢাকার কেরানীগঞ্জের গৃহবধূ হোসনে আরা আক্তার শারমিন।

আজ শুক্রবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শারমিন মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন।

শারমিন দক্ষিণ কেরানীগঞ্জের ব্রাহ্মণকীর্তি এলাকার দুলাল হোসেন দুলু ওরফে জুয়েলের স্ত্রী। এ ছাড়া শারমিনের বাবার বাড়িও একই এলাকায়। তাঁর বাবার নাম হোসেন আলী। শারমিনের দিয়া (১১) নামে একটি মেয়েসন্তান রয়েছে।

আজ রাতে হাসপাতালে নিহতের মা মোমেনা খাতুন ও তাঁর ছোট ভাই মাসুদ  বলেন, ১৩ বছর আগে জুয়েলের সঙ্গে শারমিনের বিয়ে হয়। শারমিন আগে আনসার সদস্য হিসেবে কাজ করতেন। বিয়ের তিন-চার বছর পরও তিনি এ কাজ করেন। একপর্যায়ে স্বামীর আপত্তিতে সংসার বাঁচানোর জন্য চাকরিটি ছেড়ে দেন শারমিন।

শারমিনের জমানো কিছু টাকা ছিল। সেই টাকা দিয়ে ব্যবসা করতে চান স্বামী জুয়েল। কিন্তু শারমিন তাতে রাজি ছিলেন না। এ জন্য তাঁকে প্রায়ই মারধর করা হতো। একপর্যায়ে স্বামীকে ব্যবসার জন্য কিছু টাকা দেন তিনি।

গত ১৭ সেপ্টেম্বর জুয়েল তাঁর স্ত্রী শারমিনের কাছে ব্যবসার জন্য আবার টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ করেন শারমিনের মা ও ছোট ভাই।

তাঁরা জানান, এ ঘটনার পর পরই শারমিনের স্বামী জুয়েল পালিয়ে যান। শারমিনকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৮টায় মারা যান তিনি। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় আগেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451