মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর ‘গণঅভ্যর্থনা’ কর্মসূচিতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে

 

 

 

ঢাকাঃ জাতিসংঘ সফর থেকে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণঅভ‌্যর্থনা’ দেওয়ার কর্মসূচি থেকে সরকার সমর্থক সংগঠন যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের কাছে বলাকা ভবনের কাছ থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দর থানার ওসি নুর ই আজম জানিয়েছেন।

আটক সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। আগ্নেয়াস্ত্রটি তার লাইসেন্স করা বলে ‍পুলিশ জানিয়েছে।

সন্ধ‌্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামবেন। এরপর সড়ক পথে তিনি গণভবনে যাবেন। এই পুরো পথে দাঁড়িয়ে তাকে গণঅভ‌্যর্থনা দেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

ওসি আজম বলেন, “বিকাল সোয়া ৫টার দিকে সেলিমকে বলাকা ভবনের সামনের রাস্তা থেকে পিস্তলসহ আটক করা হয়।

“অস্ত্রটির লাইসেন্স রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো প্রোগামে কেউ আগ্নেয়াস্ত্র আনতে পারেন না বলেই তাকে আটক করা হয়েছে।”

আগ্নেয়াস্ত্রটিতে দুই রাউন্ড গুলিও ছিল বলে ওসি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একদিন আগে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের এই কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451