শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গাইবান্ধায় কলেজছাত্রীর লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা সদর উপজেলার

দাড়িয়াপুর বাজারের বাসা থেকে রিমি আকতার (১৭) নামে এক কলেজছাত্রীর

ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওই লাশটি উদ্ধার করা হয়। রিমি

পার্শ্ববর্তী খোলাহাটি ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের ব্যবসায়ী রেজাউল

করিমের মেয়ে। রিমি দাড়িয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের

একাদশ শ্রেণির ছাত্রী। বুধবার সন্ধ্যায় ঘরের ধর্নার সাথে গলায় ওড়না

পেঁচানো অবস্থায় রিমির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। তারা

থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধারে করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা

আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসি জানায়, রিমির সাথে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের

সোনারপাড়া গ্রামের জনৈক মোজাম্মেল হকের ছেলে মাহমুদুল হাসান

রাজিবের প্রেমের স¤পর্ক ছিল। রাজিব গত দেড় বছর ধরে বাংলাদেশ

সেনাবাহিনীতে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত। বুধবার বিকেলে রাজিবের

সাথে রিমি মোবাইল ফোনে কথা বলেন। এ সময় রাজিব তাকে বিয়ে করতে

অস্বীকৃতি জানায় বলে পারিবারিক সুত্রে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451