বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারের আশুলিয়ায় ৬৭ হাজার টাকার জাল নোটসহ প্রতারক চক্রের একজন আটক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৫০ বার পড়া হয়েছে

হেলাল শেখঃ-ঢাকা ঃ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ভাদাইল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জাল টাকাসহ

প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে। এ ব্যাপারে পুলিশ জানায়,এই প্রতারক চক্রটি বিভিন্ন

এলাকায় জাল টাকার কারবার করে আসছিলো-বিভিন্ন দোকানে ও প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ

মানুষের চোখ ফাঁকি দিয়ে নানারকম পণ্য ক্রয় করে জাল টাকার নোট ভাংগায়।

বুধবার দুপুরে উক্ত ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই )কামরুল ইসলাম জানান,মঙ্গলবার

দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইল এলাকায় জহিরের বাসায় অভিযান

চালানো হয়। সেখান থেকে নরসিংদী জেলার রায়পুর এলাকার কফিল উদ্দিনের ছেলে আলমগীর (২৫) কে

জহিরের বাড়ি থেকে আটক করার পর তল্লাশী করলে তার কাছে থাকা ৬৭ হাজার টাকার জাল নোট উদ্ধার

করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতারক আলমগীীর দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় জাল

টাকা সরবরাহসহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল, প্রাথমিক ভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেছে

বলেও তিনি জানান। তিনি বলেন, আসামী আলমগীরকে আদালতে পাঠানো হয়েছে। উক্ত ব্যাপারে

লোকজনের কাছ থেকে জানতে চাইলে স্থানীয়রা বলেন,এই প্রতারক চক্রের সাথে আরও অনেকেই জড়িত

থাকতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451