বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জের মাঠের হাটে হত্যার উদ্দেশ্যে বিয়ের আমন্ত্রণ অতপরঃ হত্যার প্রচেষ্টা।। জনতা কর্তৃক আটক-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের আমন্ত্রণ জানিয়ে ডেকে এনে হত্যার চেষ্টাকালে একজনকে আটক করেছে জনতা।
জানা গেছে, আজ বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে পূর্ব ছাপড়হাটী গ্রামের সোনার বাংলা এনজিও অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনাইলেরটারী গ্রামের আবু সালেহ্ মুসা জঙ্গীর ছেলে শাহজালাল (২২) তার বন্ধু কুমিল্লা জেলার তিতাস থানার সাগর ফেনা গ্রামের আব্দুল করিমের ছেলে তারেক মুন্না (২১) কে বিয়ের আমন্ত্রণ জানিয়ে পূর্ব ছাপড়হাটী গ্রামে সোনার বাংলা এনজিওর পরিত্যক্ত ঘরে নিয়ে আসে। উক্ত ঘরের ভিতরে শাহজালালের দু-সহোচরসহ তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে এলোপাতাড়ি কোঁপাতে থাকলে তারেক মুন্নার আত্মচিৎকারে আশে-পাশের লোক ছুটে এসে ঘরে প্রবেশ করে শাহজালালকে আটক করেন। অপর দু-সহোচর পালাতে সক্ষম হলেও শাহজালালকে পুলিশের নিকট সোপর্দ্দ করা হয়। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুন্নাকে শুধু হত্যাই নয় তার লাশ পুতে রাখার জন্য এনজিও অফিসের মেঝেতে গর্ত খনন করা হয়েছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451