শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

তালায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৫৪ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা

সাতক্ষীরার তালার বালিয়া গ্রামের বিল থেকে অজ্ঞাত এক নারীর (২৬) লাশ উদ্ধার

করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বালিয়া গ্রামের টিআরএম খাল

এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, তালা উপজেলার বালিয়া গ্রামের টি আর এম

এলাকায় বিলের মধ্যে এক নারীর গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর

দেয়। পরে পুলিশ যেয়ে তার লাশ উদ্ধার করে। তবে লাশের নাম পরিচয় জানাতে

পারেনি পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা এ ঘটনার সত্যতা

নিশ্চিত জানান, অজ্ঞাত ওই নারীর লাশটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার

কপিলমুনি এলাকা থেকে ভাসতে ভাসতে তালা উপজেলার বালিয়া গ্রামের

বিলের মধ্যে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক

ভারসাম্যহীন ওই নারী ২/৩ দিন আগে পানিতে পড়ে মারা গেছেন।

তিনি আরো জানান, তার গলিত লাশটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল

মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া

যাবে, তিনি কি কারনে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451