শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ঝিনাইদহে এবার দু’বাড়িতে ৯ লক্ষ টাকার দুর্ধর্ষ ডাকাতি শাশুড়ী ও পুত্রবধু ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর পার্বতীপুর উত্তর পাড়া ও লক্ষীপুর গ্রামে রাত সাড়ে বারোটার

সময় বাড়ির সবাইকে জিম্মি করে প্রায় ৯ ( নয় ) লক্ষ টাকা ডাকাতি

হয়েছে বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে বাড়ীর শাশুড়ী ও পুত্রবধু অজ্ঞান হয়ে

ঝিনাইদহে সদর হাসপাতালে ভর্তি।

এ ঘটনায় প্রতিবেশীদের বিবরনে জানা গেছে, সোমবার রাত সাড়ে

বারোটার দিকে ঝিনাইদহ সদরের ৬ নং গান্না ইউনিয়ননের ৩নং ওয়ার্ড

পার্বতীপুর উত্তর পাড়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে কবির মিয়ার

বড়িতে ২৫ জনের একদল ডাকাত এসে বাড়ির লোকজনকে মারপিট ও গলায়

রামদা, ছুরি এবং মাথায় পিস্তল ধরে সবাইকে জিম্মি করে নগদ ছয় লক্ষ টাকা

ও বিদেশী গহনার দাবি করে।

ডাকাতেরা বলে টাকা, গহনা দে-না হলে তোদের সবাইকে মেরে ফেলবো।

কবিরের স্ত্রী ভয়ে নগদ ৫০ হাজার টাকা বের করে দেয়। ঘরে কোন গহনা নেয়

বলে জানালে ডাকাতদল কবির মিয়া ও তার ছেলেকে মারপিট শুরু করলে কবিরের

স্ত্রী তখন ঘরে থাকা নিজের ও বাড়ির সদেস্যদের প্রায় ৫ লক্ষ টাকার গহনা

তুলে দেন ডাকাতিদের হাতে। পরে ডাকাত দল কবিরের বাড়ির টিভি,বিদেশী

মোবাইল ফোন,কম্বল এমন কি বালিশের কাভার পর্যন্ত নিয়ে দ্রত সটকে পড়ে

বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

পার্বতীপুর ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বর মোঃ আব্দুল হাকিমের কাছে এ

প্রতিবেদক মোবাইল ফোনে ডাকাতি সর্ম্পকে জানতে চাইলে, তিনি

বলেন,

আমি ইউনিয়ন কাউন্সিল থেকে শুনেছি, একদল ডাকাত গভির রাতে

পার্বতীপুর উত্তর পাড়া গ্রামে মৃত ছাত্তার মিয়ার ছেলে কবির মিয়ার বাড়ির

সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার বিদেশী

গহনা,মোবাইল ফোন,টিভি,কম্বল এমন কি বালিশের কাভার পর্যন্ত নিয়ে

গেছে।

পার্বতীপুর ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আরো বলেন, একই রাতে ৪ নং

ওর্য়াডের লক্ষীপুর গ্রামের মৃত ওয়ারিশের ছেলে সবুজ মিয়ার বাড়িতে ও এমন

ঘটনা ঘটে।

সবুজ মিয়ার বাড়িতে রাত তিনটার দিকে ডাকাতেরা সবুজ মিয়ার মা

এবং স্ত্রীকে জিমি¥ করে প্রায় ৩ লক্ষ টাকার গহনা নিয়ে যায়।

ডাকাতিরা তাদের কাজ শেষে চলে গেলে পরে প্রতিবেশীরা সবুজের বাড়িতে

এসে তার মা ও স্ত্রী কে অজ্ঞান অবস্থায় পায়।

পরে তারা তাদের কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে

ভর্তি করে। ঝিনাইদহ সদরের বেতাই ক্যাম্পের এস,আই তারিক রহমানের

কাছে মোবাইল ফোনে এ ঘটনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন,

লক্ষীপুরের ঘটনাটা সকালে জানতে পেরে আমি ঘটনা স্থল পরির্দশন করি এবং

এলাকাবাসী আমাকে বলেন, সবুজের মা ও তার স্ত্রীকে অজ্ঞান করে তাদের

প্রায় ৩ লক্ষ টাকার গহনা নিয়ে যায়। এখন তার মা ও স্ত্রী ঝিনাইদহ সদর

হাসপাতালে ভর্তি।

এস,আই তারিক রহমান আরো বলেন, পারর্বতীপুর উত্তর পাড়া মৃত ছাত্তার

মিয়ার ছেলে কবির মিয়ার বাড়িতে ও একই রাতে ডাকাতি হয়।

তাদের বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৫ লক্ষ টাকার বিদেশী গহনা,

মোবাইল ফোন,টিভি,কম্বল ডাকাতেরা নিয়ে যায়।

পরিশেষে এস,আই তারিক রহমান আরো বলেন, ভুক্তভুগিরা থানায় অথবা

ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451