সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন , জামায়াত জঙ্গি সংশিষ্টতার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার

হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে দলীয় শৃংখলা

ভঙ্গ, বিগত ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করা এবং

জামায়াত ও জঙ্গি সংশিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। রোববার গাইবান্ধা

প্রেসক্লাবে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলনে

অবিলম্বে তাদেরকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন।

হরিনাথপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আহসানুল কবির টিটু এক

লিখিত বক্তব্যে উলেখ করেন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর

ইউনিয়ন শাখার সভাপতি এস.এম আতিকুর রহমান আতিক ও সহ-সভাপতি

একেএম হাবিবুল আলম জাফরিন দলীয় সিদ্ধান্তের বিপরীতে নির্বাচনী

কার্যক্রম পরিচালনা করে। এছাড়া নানাভাবে তারা দলীয় শৃংখলা ভঙ্গ করে

চলেছেন। জানা গেছে, সভাপতির পিতা পূর্বে মুসলিম লীগের সমর্থক

ছিল। পরবর্তীতে তিনি জামায়াতের কঠোর সমর্থক। এছাড়া তার বড় ভাই

আতাউর ও আনিছুর স্থানীয় শীর্ষ জামায়াত নেতা। তারা পলাশবাড়ি,

সুন্দরগঞ্জসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত এবং স্থানীয়

জামায়াত-শিবিরের অর্থ দাতা হিসেবে সর্বাধিক পরিচিত।

ফলে ইউনিয়ন আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যের সিদ্ধান্ত

মোতাবেক উক্ত সভাপতি ও সহ-সভাপতিকে তাদের পদ থেকে অব্যাহতির

সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক তাদের দল

থেকে বহিস্কারের সুপারিশ উপজেলা আ’লীগ সভাপতি সম্পাদক, জেলা

সভাপতি সম্পাদক ও কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীদের মধ্যে

শাহারুল ইসলাম, আজাহার আলী, আসাদুজ্জামান লোকমান, শাহ জুয়েল, নুর

আলম সরকার, লিটন সরকার, ফিরোজ কবির, সাবু মিয়া, হরিনাথ চন্দ্র,

তোতা মিয়া, রাব্বি মিয়া, মুক্তিযোদ্ধা ডিপটি মিয়া, সবুজ মিয়া,

রেজাউল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451