শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

‘সেলফি তোলার পর’ কলেজছাত্রীর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

কপালে কয়েক ফোঁটা ঘাম। নিরীহ চেহারা। দেখে মনে হয়, সেলফিটি বিষণ্ন কোনো কিশোরীর। অথচ সেই সেলফিটিই জান্নাতুল মাওয়া মাহিম নামের এক কলেজছাত্রী আত্মহত্যার আগের মুহূর্তে তুলেছে বলে ধারণা করছে পুলিশ।

জান্নাতুল মাওয়া সাতক্ষীরা শহরের কাছে কাশিমপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালের কোনো এক সময় নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহননের পথ বেছে নেন জান্নাতুল মাওয়া মাহিম নামের ওই কলেজছাত্রী। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন মাওয়াদের বাড়িতে যান। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

হিমেল হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে তিনি মাহিমের ব্যবহৃত একটি মুঠোফোন হাতে পান। এতেই তিনি মাহিমের সেলফি দেখতে পান।

হিমেল হোসেন জানান, তাঁর ধারণা গলায় ওড়না পেচিয়ে সেলফি তুলে মাহিম। পরে সেলফি ধারণ করা মুঠোফোনটি নিচে ফেলে ঝুলে পড়ে সে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451