বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দেবে গুগল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩২২ বার পড়া হয়েছে

স্মার্টফোন বা অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তার কথা ভেবে পাসওয়ার্ড ব্যবহার করতে হয় স্মার্টফোন বা অনলাইন ইউজারদের। কিন্তু পাসওয়ার্ড মনে রাখাটা প্রায় সবার কাছেই বিরক্তিকর। তা স্বত্বেও পাসওয়ার্ড ব্যবহার ও মনে রাখা ছাড়া কোন উপায় নেই কারও। মনে রাখার সুবিধার্থে এখন অনেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু এ নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয় সকলকে। গবেষকরা মনে করেন, প্রচলিত পাসওয়ার্ড পদ্ধতি যথেষ্ট বিরক্তিকর আর সেকেলে। এমনকি, এই পাসওয়ার্ড সহজেই হ্যাকও হয়ে যেতে পারে। এই বাস্তবতায় প্রযুক্তি বিষয়ক একটি সাইট জানায়, পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে চাইছে গুগল।

এ জন্য পাসওয়ার্ড ম্যানেজার ‘ড্যাশলেন’-এর সাথে অংশীদারিত্ব চুক্তি করেছে মার্কিন সংস্থাটি। তারা গুগলের সাথে নতুন এক প্রজেক্টে কাজ করছে, যা অ্যান্ড্রয়েড ইউজারদের পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের নিজস্ব মোবাইল অ্যাপে সহজে ও নিরাপদে লগ ইন করার সুযোগ দেবে। শুধু মোবাইল অ্যাপেই নয়; এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড তৈরি, সংরক্ষণ ও ব্যবহার করা যাবে। এতে পাসওয়ার্ড মনে রাখার দরকারই হবে না। গুগল-ড্যাশলেনের এই প্রজেক্টের নাম ‘ইউ অনলি লগ ইন ওয়ান্স’; সংক্ষেপে ওয়াইওএলও। যেসব কোম্পানি পাসওয়ার্ড ম্যানেজার তৈরি করতে চায় তারাও এই প্রজেক্টে জড়িত হতে পারবে।

পাসওয়ার্ড মনে রাখার যন্ত্রণা থেকে ইউজারদের বাঁচাতে বছর খানেক আগ থেকে কিছু জিনিস ঘোষণা করেছে গুগল। ২০১৫ সালের ডিসেম্বরে সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, পাসওয়ার্ডের ঝামেলা দূর করতে বিকল্প পদ্ধতি তৈরি করেছে তারা। এ পদ্ধতি ব্যবহারে পাসওয়ার্ডের বদলে শুধু ‘ইয়েস’ বা ‘নো’ অপশনে ক্লিক করেই জিমেল, ইউটিউবের মতো আকাউন্টে লগ ইন এর সুযোগ পাবেন। এই ঘোষণার ঠিক পাঁচ মাস পরে সংস্থাটি আবার ঘোষণা করে, ‘ট্রাস্ট এপিআই’ নামের নতুন ধরনের রিকগনিশন সফটওয়্যার আনার পরিকল্পনা রয়েছে তাদের। এই প্রযুক্তি অ্যাপ্লায়েড সায়েন্সের সাহায্যে কাজ করবে, যা ইউজারকে তার টাইপ, কথা বলা, হাঁটাচলা ইত্যাদির মাধ্যমে চিনবে। এতে আলাদা করে আর পাসওয়ার্ড দিতে হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451