রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর পুরান ঢাকায় অগ্নিকান্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬১ বার পড়া হয়েছে

হেলাল শেখঃ-ঢাকা

রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় একটি বাড়িতে অগ্নিকান্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

এদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা

ঘটেছে। রাত আড়াইটার দিকে দগ্ধ হওয়া ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হাসপাতালের

বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তারা হলো,রেজাউল করিম (২৬), তার স্ত্রী রানী বেগম (২৩), তাদের মেয়ে আনিতা

(৪),ও সানজিদা (২)।

হাসপাতালের বার্ন ইউনিট সুত্রে জানা গেছে, দুই শিশুর মধ্যে আনিতার শরীরের ২৬ শতাংশ ও সানজিদার ৪৭ শতাংশ

পুড়ে গেছে। রিজাউলের শরীরের ১৪ শতাংশ এবং তার স্ত্রী রানীর শরীরের ২৫ শতাংশ পুড়েছে। বাড়িওয়ালা জাহাঙ্গীর আলম

বলেন, বিকট শব্দ শুনে তারা অনেকেই ওই বাড়িতে যান,সেখানে গিয়ে দেখেন আগুন জ¦লছে। ঢাকা মেডিকেল পুলিশ

ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান,ওই বাড়ির মালিক জাহাঙ্গীর নিজে ভোরে ৪ জনকে

হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহাজাদী সুলতানা বলেন, আগুন লাগার খবর তাদেরকে

কেউ জানায়নি। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451