শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বিশ্বের প্রথম এক টেরাবাইট এসডি কার্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

দিন দিন প্রযুক্তির উন্নয়ন ঘটছে। ফলে অডিও ভিডিও ফরম্যাটের ডাটা রাখতে দরকার পড়ছে অতিরিক্ত মেমোরির। স্মার্টফোনে বাড়তি মেমোরি যোগ করার জন্য ব্যবহার করা হয় এসডি ও মাইক্রোএসডি কার্ড।

এসডি কার্ড নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ক নিয়ে এসেছে পৃথিবীর প্রথম ১ টেরাবাইট এসডি কার্ড। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট।

এক হাজার গিগাবাইটে এক টেরাবাইট হয়। তবে স্যানডিস্কের এই কার্ডটি এখনো বাজারে ছাড়া হয়নি বা এর দাম সম্পর্কেও কিছু জানানো হয়নি। দুই বছর আগে ৫১২ জিবির মেমোরি কার্ড নিয়ে এসেছিল স্যানডিস্ক। সেই কার্ডের দাম রাখা হয়েছিল ৭৯৯ মার্কিন ডলার।

ভিডিও কোয়ালিটি এখন ফোরকে থেকে এইটকে রেজ্যুলেশনের দিকে যাচ্ছে। যোগ হচ্ছে ৩৬০ ডিগ্রি ভিডিও ও ভার্চুয়াল রিয়েলিটি। এ ধরনের ভিডিও ফাইলগুলো বেশ ভারি হয়ে থাকে। স্যানডিস্কের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ধরনের ধারণক্ষমতা সম্পন্ন কার্ডগুলো পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর ফলে তারা সর্বোচ্চ কোয়ালিটির ভিডিও ফাইল সংরক্ষণ করতে পারবেন। বারবার কার্ড বদলানো বা একসঙ্গে একাধিক কার্ড ব্যবহারের ঝক্কি পোহাতে হবে না।

১৬ বছর আগে স্যানডিস্ক নিয়ে এসেছিল তাদের প্রথম এসডি কার্ড যার ধারণক্ষমতা ছিল ৬৪ মেগাবাইট। স্যানডিস্ক মূলত ফ্ল্যাশ মেমোরি পণ্য তৈরি করে থাকে। ২০১৫ সালের হিসাব মতে মেমোরি কার্ড তৈরির ক্ষেত্রে স্যানডিস্ক হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান। গত মে মাসে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্যানডিস্ক কিনে নিয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451