সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

২৪ ঘন্টায় ঝালকাঠিতে ডিবির অভিযান গাজা-ইয়াবা ব্যাবসায়ী-সেবী সহ আটক-৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-গত ২৪ ঘন্টায় ঝালকাঠি শহর, শহরতলী ও

ঢাপঢ় গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাজা, ১০ পিচ

ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করেছে ডিবি

পুলিশ। ডিবির নবাগত ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই

ইউনুচ, এসআই শামীম, এএস আই আমিনুলসহ ডিবির

একাধিক টিম অভিযানে অংশ গ্রহন করেন।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত সারে ৯ টায়

কৃঞ্চকাঠি বিশ্বরোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে

অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী ইদ্রিস ওরফে ল্যাংড়া ইদ্রিস

(৩২) ও তার সহযোগী তুহিন (৩০) কে আটক করে। এসময় তাদের

দেহ তল্লাসী করে মাদক ব্যাবসায়ী ইদ্রিস ওরফে ল্যাংড়া ইদ্রিস এর

কাছে ১০ পিচ ইয়াবা ও তার সহযোগী তুহিনের কাছে ২০

গ্রাম গাজা উদ্ধার করা হয়।

অপরদিকে বুধবার দুপরে ডিবির ওসি কামরুজ্জামানের নেতৃত্বে

নলছিটি উপজেলার টাপঢ় গ্রামে চিহ্নীত মাদক সম্রাট গাজা

ব্যাবসায়ী আব্বাস ওরফে গাজা আব্বাসের বাড়ীতে অপর এক

অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের অভিযান টের পেয়ে মাদক

ব্যাবসায়ী আব্বাস ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ডিবি পুলিশ ধাওয়া করে চিহ্নীত মাদক ব্যাবসায়ী আব্বাস

ওরফে গাজা আব্বাস, তার সহযোগী শাহিন ওরফে কালা শাহিন ও

মিল্টন হাওলাদার কে আটক করে। এরপর তাদের দেহ তল্লাসী করে ৫০০

গ্রাম গাজা উদ্ধার করে।

অটককৃতদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে

পৃথক দুইটি মামলা দয়ের করেছে বলে ডিবির ওসি কামরুজ্জামন

জানান।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451