মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছায় ২০নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা

প্লাবিত হয়েছে। সোমবার দুপুরে জোয়ারের প্রবল স্রোতে নড়াটু নামকস্থানে

ভয়াবহ ভাঙ্গনের ঘটনা ঘটে। এতে ৫টি গ্রামের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, পূর্ণিমার প্রভাবে স্থানীয় নদ-নদীতে

জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। যার ফলে নড়ানদীর প্রবল স্রোতে সোমবার

দুপুরের দিকে লতা ইউনিয়নের নড়ানদীর নড়াটু নামকস্থানে পানি উন্নয়ন

বোর্ডের ২০নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ কয়েক ফুট ভেঙ্গে নদীগর্ভে চলে যায়।

এতে নদীর পানি পোল্ডার অভ্যান্তরে প্রবেশ করে আসান নগর, গোয়াছবা,

রেখামারী, হানিরআবাদ, রাধানগরসহ ৫টি গ্রামের চিংড়ি ঘের সহ বিস্তির্ণ

এলাকা প্লাবিত হয়। পরে স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বিকল্প

বেড়িবাঁধ দিয়ে এলাকাকে রক্ষা করে। তবে ভাঙ্গন কবলিত এলাকায় টেকসই এবং

স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451