বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার বিকেল ৩ টার দিকে নবীগঞ্জ উপজেলার কারগাও ইউনিয়নে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সাকুয়া গ্রামের ইছহারুল হকের ছেলে জাবেদ মিয়া ও দূর্গাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমাবার দুপুরে জাবেদ মিয়া ও কৃষ্ণ গোপাল দাশ বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান ক্ষেতে কাজ করতে যায়। এসময় বজ্রপাত শুরু হলে তারা দুইজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল বাতেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুই ব্যক্তির লাশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451