বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর মিনি কক্সবাজারে বেড়াতে গিয়ে কিশোরী গণধর্ষণের শিকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

 

 

 

বেড়াতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে—এমন অভিযোগে মামলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ‘মিনি কক্সবাজার’ খ্যাত মুছাপুর ক্লোজার এলাকার সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

ওই কিশোরীর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। পার্শ্ববর্তী গ্রামের পূর্বপরিচিত প্রদীপ শীল নামে এক যুবকের সঙ্গে সে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে গিয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে আজ রোববার মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মুছাপুর ক্লোজার এলাকায় বেড়াতে গিয়ে ওই কিশোরী প্রথমে পরিচিত যুবকের দ্বারা এবং পরে কয়েকজন স্থানীয় বখাটে যুবকের দ্বারা ধর্ষণের শিকার হন। এ মামলায় প্রদীপ শীল (২৭) ও মো. নাজমুল হক সোহাগ (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, প্রদীপের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তিনি আনসার সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দরে কর্মরত। আর মো. নাজমুল হক সোহাগ মুছাপুর ক্লোজার এলাকার সংরক্ষিত বনের অস্থায়ী বনপ্রহরী। প্রদীপকে আজ নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আর নাজমুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে। আর ধর্ষণের শিকার কিশোরীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

ছোট ফেনী নদীর ভাঙন থেকে উপকূলীয় এলাকা রক্ষার পাশাপাশি নতুন ডাকাতিয়া, পুরোনো ডাকাতিয়া-ছোট ফেনী নদীর পানিনিষ্কাশন প্রকল্পের আওতায় ছোট ফেনী নদীতে ২০১৫ সালে প্রায় ১১০০ মিটার দৈর্ঘ্য ‘মুছাপুর ক্লোজার’ (পানিপ্রবাহ বন্ধের বিশেষ ব্যবস্থা) নির্মাণ করা হয়। এটি দর্শনার্থীদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451