মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তালায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০০ বার পড়া হয়েছে

 

 
তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় খড়েরডাঙ্গা গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়–য়া এক শিশু ছাত্রী

(১০) কে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনার ছাত্রীর মা তালা থানায়

অভিযোগ দায়ের করলে, পুলিশ ২ ব্যক্তিকে আটক করে।

নির্যাতিত শিশু ছাত্রীর মা জানান, তার কন্যা স্থানীয় মাঝিয়াড়া সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সে অন্য শিশুদের তুলনায় শারীরিক

ভাবে একটু দ্রুত বেড়ে উঠেছে। বাড়ির পার্শ্ববর্তী একই গ্রামের ভোলাই

মুন্সির পুত্র ৩ সন্তানের জনক হযরত মুন্সির কূনজর পড়ে এই শিশুর উপর। সুযোগ

পেলেই লম্পট হযরত ওই শিশু কন্যার শরীরে হাত দিয়ে যৌন নির্যাতন করতো। কিন্তু

ভয়ে ও লজ্জায় শিশু মেয়েটি ঘটনাটি গোপন রাখে। লম্পট হযরতের বিরুদ্ধে নিজ

কন্যার বান্ধবিকেও অনুরুপ যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

নির্যাতিত শিশুর মা আরও জানান, হযরত আবারও যৌন নির্যাতন করলে বিষয়টি

শিশু মেয়ে তার মাকে জানিয়ে দেয়। একই সাথে এধরনের ঘটনা ইতােপূর্বে গৃহ

শিক্ষক এরশাদ মুন্সির পুত্র শবুজ মুন্সি ঘটিয়েছিল বলে নির্যাতিত শিশু জানায়।

যৌন নির্যাতনের এসব ঘটনায় শনিবার রাতে তালা থানায় একটি অভিযোগ

দায়ের করে শিশুর মা। ওই রাতেই পুলিশ খড়েরডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আটক

করে লম্পট হযরত ও শবুজকে। রেবাবার দুপুরে তালা থানা পুলিশ ধৃতদের তালা উপজেলা

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মো. মাহবুবুর রহমানের ভ্রাম্যমান

আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত ১৮৬০ এর ৫০৯ ধারায় হযরতকে ২ হাজার টাকা

জরিমানা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451