শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 নওগাঁ থেকে অপহৃত শিশু সাগর রাসিব(৯) অপহরণের ৫দিন পর বগুড়ায় উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯৯ বার পড়া হয়েছে

 

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ নওগাঁ থেকে অপহৃত শিশু সাগর রাসিব(৯) অপহরণের ৫দিন পর বগুড়ায় উদ্ধার হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ধুনট থানা পুলিশ ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে। এসময় পুলিশ এক মহিলাসহ দুই অপহরকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মেজবাউল ইসলামের ছেলে সুজন মিয়া (৩০) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার চর দৌলতপুর গ্রামের আজিজ মিয়ার মেয়ে রাবেয়া খাতুন (১৮)।ধুনট থানার এসআই খোকন কুন্ডু জানান, গ্রেফতারকৃত  সুজন মিয়া নওগাঁ জেলার বালুডাংগা গ্রামের পিন্টু মিয়ার বাড়ীতে তিন মাস যাবত ভাড়া থাকতো। সেই সুবাদে তাদের সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে সুজন মিয়া গত ১২ সেপ্টেম্বর পিন্টু মিয়ার ছেলে সাগর রাসিবকে সাথে নিয়ে ঈদের জুতা কিনে দেওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। কিন্তু পরবর্তীতে সুজন মিয়া মোবাইলফোনে পিন্টু মিয়ার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে ওই শিশুটিকে হত্যার  হুমকি দেওয়া হয়। ওই ঘটনায়  ১২ সেপ্টেম্বর পিন্টু মিয়া বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে  নওগাঁ সদর ও ধুনট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ধুনট উপজেলার শহড়াবাড়ী ঘাট এলাকা থেকে অপহৃত শিশু সাগর রাসিবকে উদ্ধার এবং  সুজন মিয়া ও রাবেয়া খাতুনকে  গ্রেফতার করে।  পুলিশ জানায়, অপহরণকারিরা  শিশুটিকে নিয়ে নদী পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451