বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে শ্বশুর আকবর মোল্লাকে (৫৫) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ সেলিনা বেগম (২৫)।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৯২ বার পড়া হয়েছে

 

 

গুরুদাসপুর প্রতিনিধি.

 

নাটোরের গুরুদাসপুরে শ্বশুর আকবর মোল্লাকে (৫৫) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ সেলিনা বেগম (২৫)। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার বৃ-চাপিলার পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক পুত্রবধূ পলাতক রয়েছে।

 

এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় দশ বছর পূর্বে বৃ-চাপিলার পাঠানপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে মিজানুর রহমানের সাথে ওই গ্রামেরই আফছার আলীর মেয়ে সেলিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহের জের ধরে শ্বশুর আকবর মোল্লার সাথে পুত্রবধু সেলিনা বেগমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাঝে মাঝেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ঘটনার দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় শ্বশুরের সাথে পুত্রবধুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুত্রবধু সেলিনা ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে শ্বশুর আকবর মোল্লার কাঁধের ওপর সজোরে কোপ মারলে আকবর মোল্লা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ¯’ানীয়রা তাকে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার জানান, এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। তবে আসামী সেলিনা বেগম পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়ন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451