বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বড়াইগ্রামে বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সহ নিহত ৩, আহত ১৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে

 

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সহ

৩ গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন। আহতদের মধ্যে ৩

জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ৩ জন নাটোর সদর হাসপাতাল ও অপর ৬

জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১০টার

দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়নাভরট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা

হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে ট্রাক চালক

আব্দুর রহিম (২৫), একই উপজেলার সচুয়া-চর গ্রামের গরুর ব্যাপারী আনছার আলীর ছেলে

আব্দুল মজিদ (৬৫) ও একই গ্রামের বেলাল হোসেনের ছেলে হেলালুজ্জামান হেলাল।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল

১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি রোকেয়া পরিবহণের একটি যাত্রীবাহী

বাসের সাথে রাজশাহীগামী গরু বহনকারী একটি খালি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ

হয়। এতে ট্রাক চালকসহ ১৭ জন আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে

চিকিৎসাধীন অবস্থায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রাক চালক সহ ২ জন এবং নাটোর

সদর হাসপাতালে ১ জন মারা যায়। আহতদের মধ্যে হেলাল, আল আমিন, জয়নাল ও ফরহাদের নাম

জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451