বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম কবির , বাগেরহাট
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বাগেরহাট:বাগেরহাটে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসানের সভাপতিত্বে এই সভা হয়।

সভায় বক্তৃতা করেন, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুর আরিফ, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমীর মাও. রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এমএম সাদ্দাম হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমিসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, ২০২৪ জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার আত্মত্যাগ স্মরণে এই অনুষ্ঠানমালা আয়োজন করা হবে। নতুন প্রজন্মের মধ্যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতেই ও এই আয়োজন। জাতীয় ইতিহাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেই ইতিহাস যেন কেউ ভুলে না যায়, উপলব্ধি করে এবং সে অনুযায়ী দেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে এটাই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সভায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করা হয়।

মাসব্যাপি সাংষ্কৃতিক অনুষ্ঠান, জুলাই মনুমেন্ট তৈরি, জুলাই আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনসহ নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে কঠোর নিরাপত্তার মধ্যে এসব অনুষ্ঠানমালা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451