বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী শিশুর লাশ মিলল দুধকুমার নদে 

সাইফুর রহমান শামীম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

 

অবশেষে খোঁজ মিলল কুড়িগ্রামের দুধকুমার নদীতে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু কাইফার। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয় খারুয়ারপাড় গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুধকুমার নদীতে ভেসে ওঠা অবস্থায়।

গতকাল (বুধবার) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খারুয়ারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় কাইফা। সে ওই গ্রামের মাসুদ রানার একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পরপরই কাইফাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। স্থানীয়ভাবে মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি। বাড়ির পাশ দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর প্রবল স্রোতের দিকেই তখন সন্দেহ প্রকাশ করেছিলেন স্থানীয়রা।

বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল এসে ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এক নারী নদীর ঘাটে কাপড় ধুতে গিয়ে প্রথম দেখতে পান পানিতে কিছুর ভেসে যাওয়া। পরে কাছে গিয়ে দেখা যায়, সেটি একটি শিশুর নিথর দেহ যা সনাক্ত করা হয় নিখোঁজ কাইফা হিসেবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবার ও ফায়ার সার্ভিস সদস্যরা।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, , “দুধকুমার নদীর তীব্র স্রোতের কারণে শিশুটি নিখোঁজ স্থান থেকে অনেক দূরে ভেসে গিয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, খোলা নদীঘাট এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে এখন আরও সতর্ক হওয়া দরকার।

শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451