বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনা নাগরিকের মোবাইল ছিনতাই হওয়ার ৫ ঘন্টার মধ্যে উদ্বার, আটক ১ 

সাইফুল ইসলাম কবির , বাগেরহাট
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলা বন্দরের পৌর এলাকায় চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) রাত আনুমানিক সাড়ে ৮ দিকে মোবাইল ফোনটি ছিনতাই হয়। থানায় অভিযোগের ৫ ঘন্টার মধ্যে মোংলা থানা পুলিশ ছিনতাইকারিকে আটকসহ মোবাইল ফোনটি উদ্বার করতে সক্ষম হয়।

আটককৃত ছিনতাইকারী যুবক পৌর শহরের কেওড়াতলার এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ারের ছেলে আরমান (১৭)।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, চীনা ঐ নাগরিক মোংলাতে স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চায়না ভাষা শিখাচ্ছেন। ক্লাস শেষ করে বের হবার পর হঠাৎ করেই এক যুবক তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানায়, চীনা নাগরিকের মোবাইল ছিনতাই এর অভিযোগ পেয়ে মোবাইলটি খোঁজে অভিযানে নামে মোংলা থানা পুলিেশর একটি বিশেষ টিম। এসআই মিরাজ এবং এসআই ফারুক ও আমি নিজেই ছিনতাইকারি আরমানকে ৫ ঘন্টার মধ্যে কৌশলে আটকের পর ছিনতাইকারীর দেয়া তথ্য মতে পৌর এলাকার রাজ্জাক সড়কের তিশার বাড়ি থেকে মোবাইল টি উদ্বার করি। এ সময় তিশা বাড়িতে ছিলো না। ছিনতাইকারী আরমান একজন মাদকসেবী বলে জানা যায়। যেহেতু বিষয়টি চীনা নাগরিক সংক্রান্ত এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানায় থানার এ কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451