শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

জাহিদ হাসান।।
সরিষাবাড়ী, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজারে মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও তার ছেলে পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রাশেদুজ্জামান শাহীনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বিকাশ এজেন্সির প্রায় ১০ লাখ টাকাসহ মালামাল লুটতরাজ ও ভাঙচুর করে। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে মুক্তিযোদ্ধার পরিবার।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পৌর শাখা সভাপতি রাশেদুজ্জামান শাহীন অভিযোগ করেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় চন্দনপুর এলাকার হুমায়ুন, বাঙালিপাড়ার জুলহাস, পপুলারের মোজাম্মেল, বাউসির মাজেম ও সুলতানসহ ২০-২৫ জন চিহ্নিত বিএনপি সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, তছনছ, বিকাশ এজেন্সির প্রায় ১০ লাখ টাকাসহ মালামাল লুটতরাজ করে দোকান বন্ধ করে রেখে যায়। এ সময় তিনি আতঙ্কে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী ও আওয়ামী লীগ নেতা মুনসুর আলী ঘটনাস্থলে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি পুনরায় খোলে দেন। ওই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে না পাওয়া তারা এ হামলা ও লুটতরাজ করে বলেও রাশেদুজ্জামান শাহীন জানান।
শাহীনের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল কাদের জানান, এরআগেও সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার বন্ধ করে দিয়েছিল। সন্ত্রাসীরা বিভিন্নভাবে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতা ভুগছেন তারা। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরি করা আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451