বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
গ্রেপ্তারকৃতদের একাংশ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিগণ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদরে ৬, তাড়াশে ২, রায়গঞ্জ, বেলকুচি, কাজিপুর, এনায়েতপুর ও চৌহালী থানায় ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সহসভাপতি ছানোয়ার হোসেন (৬০), শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা (৬৫), বিএনপির কর্মী সুমন সরকার (৩৯), রতনকান্দির বিএনপির কর্মী নয়ন (৩৯) ও মানিক (২২) ও জামায়াতকর্মী আশরাফুল আলম (৩৫)।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বারুহাস ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার ও তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা তালহাকে গ্রেপ্তার করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চান্দাইকোনা ওয়ার্ড বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, চন্দনগাঁতী এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গভীর রাতে নিশ্চিতন্তপুর এলাকা থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, খুকনী ইউনিয়নের খোকশাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রাতে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451