শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদ। ছবি : সংগৃহীত

 

দখলকৃত পূর্ব জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয়স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না তারা।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে।

ইসলামিক ওয়াকফ বিভাগ আল-আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে। জর্ডানের নিয়োজিত এ ইসলামিক সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে।

বিভাগটি আরও জানায়, মঙ্গলবার সকালের দিকে মসজিদে প্রবেশ কড়াকড়ি করে দখলদার বাহিনী। প্রথমদিকে শুধু বয়স্কদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। পরে সবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা। অর্থাৎ সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ। যদিও এটি মুসলিমদের জন্য নির্ধারিত স্থান।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সাত শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই ইসরায়েলের বিমান হামলায় শত শত মানুষ নিহত হচ্ছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451